April 6, 2026, 3:16 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, বরিশাল বোর্ডে সেরা ভোলা জেলা

রাকিব হোসেন ভোলা প্রতিনিধি :

mostbet

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাসের হারে এগিয়ে ভোলা জেলা। এ জেলার পাসের হার ৮৩ দশমিক ০২ শতাংশ। তবে গত বছর পাসের হারে ভোলা জেলা ছিল সবার তলানিতে। রোববার (৬ মে) দুপুরে এসএসসি পরীক্ষার ফলাফল শেষে এ তথ্য জানা যায়। এবছর ভোলা জেলায় ১৯৩টি স্কুলের শিক্ষার্থীদের মধ্যে পরীক্ষায় মোট অংশগ্রহণ করে ১৫ হাজার ৬১৭ জন শিক্ষার্থী। এরমধ্যে ছেলে ৮ হাজার ৬০৪ জন ও মেয়ে ৭ হাজার ১৩ জন। পাস করেছে ১২ হাজার ৯৬৫ জন। যারমধ্যে ছেলে ৭ হাজার ৩৭ ও মেয়ে ৫ হাজার ৯২৮ জন। দ্বিতীয় স্থানে রয়েছে বরগুনা জেলা। এ জেলার পাসের হার ৮১ দশমিক ৭০ শতাংশ। ১১ হাজার ২৩৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৯ হাজার ১৮২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬১৩ জন ও মেয়ে ৪ হাজার ৫৬৯ জন। এদিকে, গত বছরের মতো এবারও তৃতীয় স্থানে রয়েছে পিরোজপুর জেলা। এ জেলার পাসের হার ৮০ দশমিক ৭২ শতাংশ। ১২ হাজার ৭০০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১০ হাজার ২৫২ জন। এদের মধ্যে ছেলে ৪ হাজার ৬২২ জন ও মেয়ে ৫ হাজার ৬৩০ জন। চতুর্থ স্থানে রয়েছে বরিশাল জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমিক ৯৫ শতাংশ। ৩৫ হাজার ২৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ২৭ হাজার ১১৭ জন। এদের মধ্যে ছেলে ১২ হাজার ৮৭৭ জন ও মেয়ে ১৪ হাজার ২৪০ জন। পঞ্চম স্থানে রয়েছে পটুয়াখালী জেলা। এ জেলার পাসের হার ৭৬ দশমকি ৬২ শতাংশ। ১৯ হাজার ১৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ১৪ হাজার ২৯৩ জন। এদের মধ্যে ছেলে ৭ হাজার ৪১৭ জন ও মেয়ে ৬ হাজার ৮৭৬ জন। গতবছর শীর্ষ স্থানে থাকা ঝালকাঠি জেলায় এবার ৬২ দশমিক ২৫ শতাংশ পাসের হারে বরিশাল বোর্ডের সবার শেষ অবস্থানে রয়েছে। এ জেলায় ৯ হাজার ১৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করছে ৫ হাজার ৭১১ জন। এদের মধ্যে ছেলে ২ হাজার ৪৮৫ জন ও মেয়ে ৩ হাজার ২২৬ জন। গত বছর এ জেলার পাসের হার ৮২ দশমিক ৭৮ শতাংশ ছিল।

 

 

 

 

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৭মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর