ইমানুল সোহান, ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বৃহত্তর ফরিদপুর (ফরিদপুর,গোপালগঞ্জ, শরিয়তপুর ও মাদারীপুর) জেলা ছাত্রকল্যান সমিতির আংশিক কার্যনির্বাহী কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এতে সভাপতি হিসেবে শিবলুর রহমান ও সাধারণ সম্পাদক হিসেবে প্রবীর মন্ডলকে অনুমোদন দিয়েছেন সাবেক সভাপতি নাঈম মো: তৌহিদ সাকিব ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান।
এগারো সদস্য বিশিষ্ট এ কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি নূর আলম, সুজন মিয়া, পার্থ সারথি রায়, যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন আক্তার, শাহিনুর রহমান, ফয়সাল আহমেদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ ও হাফিজুর রহমান।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল