March 25, 2026, 12:50 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ইবিতে ‘ওয়েভ সলিউশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স’ শীর্ষক সেমিনার

ইবি প্রতিনিধিঃ
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নিউ এক্স্যাক্ট ওয়েভ সলিউশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স’ শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের আয়োজনে মঙ্গলবার (১০ এপ্রিল) সকাল ১১টায় পরমানু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়া বিজ্ঞান (২য় বিজ্ঞান) ভবনে বিভাগের কম্পিউটার ল্যাবে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

গণিত বিভাগের সহকারী অধ্যাপক আনিছুর রহমানের সঞ্চালনায় সেমিনারে গবেষণাপত্র উপস্থাপন করেন বিভাগের শিক্ষক মো: নূরুল ইসলাম।

এসময় সেমিনারে উপস্থিত ছিলেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. রুহুল এ কে সালেহ, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মামুন, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক কামরুন্নাহার, বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক আবুল কাওসার, সহকারী অধ্যাপক সজীব আলী, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহযোগী অধ্যাপক ড. সেলিম রেজা, সহকারী অধ্যাপক শাহীনূর রহমান প্রমুখ।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো: আলী আকবরের তত্তা¡বধায়নে ‘নিউ এক্স্যাক্ট ওয়েভ সলিউশন ইন ম্যাথমেটিক্যাল ফিজিক্স’ বিষয়ের উপর গবেষণা করেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের শিক্ষক মো: নূরুল ইসলাম।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর