April 7, 2026, 1:38 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দেশ ও জাতিকে আলোকিত করা সম্ভব নয় শিক্ষা ছাড়া – সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন এম.পি

মোঃ আব্দুল মোমিন সরকার রায়গঞ্জ(সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

mostbet

রায়গঞ্জ, তাড়াশ- সলংগা, আসনের সংসদ সদস্য গাজী ম.ম আমজাদ হোসেন মিলন বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষার মানোন্নয়নে জন্য কাজ করছে। আওয়ামীলীগ বিশ্বাস করে শিক্ষা ছাড়া দেশ ও জাতিকে আলোকিত করা সম্ভব নয়। বুধবার বেলা ১১ টায় থানার নলকা ইউপির ফুলজোড় ডিগ্রী কলেজের ২টি প্রকল্পে মোট ২ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলা বিশিষ্ট একাডেমিক ভবন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। এম,পি মিলন আরও বলেন, আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার। শিক্ষা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। পুরুষের পাশাপাশি নারীদেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী নারী শিক্ষাকে প্রাধান্য দিচ্ছেন। বিশ্বের কাছে বাংলাদেশকে তুলে ধরতে হলে শিক্ষার কোন বিকল্প নেই। শুধু তাই নয়, বর্তমান সরকার শিক্ষার পাশাপাশি  স্বাস্থ্য, কৃষি, বিদ্যুৎ সহ বিভিন্ন বিষয়ে উন্নয়ন সাধন করেছেন। ফুলজোড় ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি প্রকৌশলী সাহেদ কামালের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ সাহেদ আলী শেখ, সলঙ্গা থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আতাউর রহমান লাভু,  নলকা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দীক, দাতা সদস্য আব্দুল লতিফ সরকার, বিদ্যুৎসাহী সদস্য সুলতান মাহমুদ, অভিভাবক সদস্য আব্দুল মালেক সহ আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, মনোবিজ্ঞানের প্রভাষক ফিরোজ আলম। শেষে স্থানীয় ও বগুড়ার শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর