-
- জাতীয়, রাজনীতি, লিড নিউজ
- প্রমাণিত হয়েছে সরকার বিচার কাজে হস্তক্ষেপ করে না : আইনমন্ত্রী
- আপডেট সময় March, 12, 2018, 3:37 pm
- 443 বার পড়া হয়েছে
মোঃ ইকবাল হাসান সরকারঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চার মাসের জামিন আদেশের প্রেক্ষিতে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘বিচার বিভাগ স্বাধীন। সরকার বিচার কাজে কোনো হস্তক্ষেপ করে না তা এই আদেশের মাধ্যমে প্রমাণিত হয়েছে।’ সোমবার দুপুরে সচিবালয়ে তাৎক্ষণিক মন্তব্যে তিনি এ কথা বলেন। খালেদা জিয়া কবে ছাড়া পাবেন সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনিবলেন, ‘আদালতের আদেশের কপি জেলখানায় যাওয়ার পরই কারাগার থেকে তিনি মুক্তি পাবেন। তবে দেখার বিষয়আদালতের আদেশটি ছোট না বড়?’উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিচারিক আদালতে ৫ বছরের সাজাপ্রাপ্ত হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গত এক মাসের অধিকসময় তিনে জেলে বন্দী জীবন কাটাচ্ছেন।
প্রাইভেট ডিটেকটিভ/১২মার্চ ২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর