April 13, 2026, 1:22 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

সংবাদ প্রকাশের কারণে লালমনিরহাটে সাংবাদিককে হুমকি

 

mostbet

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ওএমএস কর্মসূচির আটা বিক্রিতে অনিয়মের সংবাদ প্রকাশ করায় দৈনিক শেয়ার বিজ’র জেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম সমাপ্তকে হুমকি দিয়েছে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান। এ ঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে নিজের নিরাপত্তা চেয়ে বৃহস্পতিবার রাতে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জানা যায়, গত রবিবার দৈনিক শেয়ার বিজ পত্রিকায় ‘লালমনিরহাটে ওএমএসের আটা বিক্রিতে অনিয়ম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।  ওই সংবাদে লালমনিরহাট সদর উপজেলার নয়ারহাট এলাকার ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমানের সকল অনিয়মের তথ্য উঠে আসে।  এতে ওএমএস ডিলার রোকনুজ্জামান রোমান সাংবাদিক সমাপ্ত’র উপর ক্ষিপ্ত হয়ে উঠে।  গতকাল বৃহস্পতিবার ওএমএস’র ডিলার রোকনুজ্জামান উত্তেজিত হয়ে সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্তকে বিভিন্ন ভাবে হুমকি প্রদান করেন।  এ ঘটনায় সাংবাদিক জাহেদুল ইসলাম সমাপ্ত নিজের নিরাপত্তা চেয়ে লালমনিরহাট সদর থানায় একটি সাধারণ ডায়রি করেন। তবে ওএমএস ডিলার রোকনুজ্জামান হুমকির বিষয়টি অস্বীকার করে বলেন, শেয়ার বিজ পত্রিকায় যে সংবাদটি প্রকাশিত হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০মার্চ২০১৮/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর