April 12, 2026, 10:33 pm

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

‘জঙ্গিবাদের মদদদাতা’ বিএনপি

টাঙ্গাইল প্রতিনিধিঃ

তথ্য প্রতিমন্ত্রী এ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, বিএনপিই জঙ্গিবাদের মদদদাতা, তারাই জঙ্গিবাদের পৃষ্ঠপোশক। আর তাদের মদদেই জঙ্গিরা বিভিন্ন জায়গায় নাশকতা করছে। শুক্রবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্ভোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, সরকারের উদারতার কারণেই খালেদা জিয়া জেলখানায় সকল সুযোগ সুবিধা ভোগ করছে। আর সরকারের উদারতার কারণেই বেগম জিয়া গৃহপরিচারিকাকে জেলখানার ভিতরে নিয়ে রাখতে পারছেন। তিনি বলেন, বিএনপি বর্তমানে আওয়ামী লীগ সরকার নিয়ে যেসব উক্তি করছে তার প্রত্যেকটি উক্তি নিয়েই আদালত অবমাননার মামলা হতে পারে। সরকারের দায়িত্ব আইন শৃংখলা রক্ষা করা, সরকার তাই করছে। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহাবুল আলম দুলালের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সাবেক সভাপতি রফিকুল ইসলাম রঙ্গু, উপজেলা সহকারী কমিশনার সাবরিন চৌধুরী, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদসহ স্থানীয় এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

mostbet

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর