April 8, 2026, 3:22 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

বেলকুচিতে অস্ত্র-ইয়াবাসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

mostbet

সিরাজগঞ্জের বেলকুচিতে অস্ত্র-ইয়াবাসহ আব্দুল্লাহ (৩৪) ও সেরাজুল (৩৫) নামে শীর্ষ দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। গতকাল দুপুরে বেলকুচি থানা পুলিশ সদর ইউনিয়নের শান্তার মোড় চেয়ারম্যান বাজার এলাকা থেকে আব্দুল্লাহকে পিস্তল, ৬ রাউন্ড গুলি ও ৩শ’ পিচ ইয়াবা এবং সেরাজুলকে ২শ’ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। আটক আব্দুল্লাহ বেলকুচি সদর ইউনিয়নের নানাপুর গ্রাামের মৃত পাষান মোল্লার ছেলে ও সেরাজুল ইসলাম একই এলাকার মৃত মোনছের আলী সরকারের ছেলে। বেলকুচি থানা অফিসার ইনচার্জ সাজ্জাদ হোসেন জানান, আটক দুজনই দীর্ঘদিন ধরে অস্ত্রের ভয় দেখিয়ে এলাকায় সন্ত্রাসী কর্মকান্ড ও মাদক ব্যবসা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক ও তাদের কাছ থেকে অস্ত্র-গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়। পরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১০মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর