April 13, 2026, 5:25 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

নবজাতক উদ্ধার বগুড়ায় ভুট্টা ক্ষেত থেকে

বগুড়া প্রতিনিধিঃ

mostbet

বগুড়ার শেরপুরে উপজেলার একটি ভুট্টাক্ষেত থেকে নবজাতক ছেলে সন্তান উদ্ধার করা হয়েছে।

শনিবার সকালে শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের গোপালপুর পশ্চিমপাড়াস্থ ভুট্টাক্ষেত থেকে ওই নবজাতক ছেলেটি উদ্ধার হয়। বর্তমানে নবজাতকটি সুস্থ এবং একই গ্রামের জয়নব বেগমের হেফাজতে রয়েছে।

এলাকাবাসী জানায়, শেরপুরের গোপলপুর গ্রামের ইকবাল হোসেনের স্ত্রী জয়নব বেগম মাঠে গরু চড়াতে যাচ্ছিলেন। পথিমধ্যে ভুট্টাক্ষেত থেকে শিশুর কান্না শুনতে পান। এগিয়ে গিয়ে দেখতে পান পলিথিনের বড় ব্যাগের ভেতর শিশু কাঁদছে। এক পর্যায়ে পলিথিনের ব্যাগ খোলার পর রক্তমাখা নারিসহ ওই নবজাতকটি উদ্ধার করে বাড়িয়ে নিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে শিশুটিকে একনজর দেখার জন্য উৎসুক লোকজন ভিড় করে।

জয়নবের স্বামী ইকবাল হোসেন জানান, নবজাতক ছেলেটি তাদের হেফাজতে সুস্থ রয়েছে। তিনি পেশায় একজন রিকসা চালক হলেও শিশুটির অবিভাবকের দায়িত্ব নিতে চান।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর