April 8, 2026, 3:35 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

মিরপুরে ট্রাকের ধাক্কায় চিকিৎসকের মৃত্যু

অনলাইন ডেস্কঃ

mostbet

রাজধানীর মিরপুরের কালশীতে ট্রাকের ধাক্কায় নাজমুল হোসেন রুদ্র (২৬) নামে এক মোটরসাইকেল অারোহী নিহত হয়েছেন। একই ঘটনায় সঙ্গে থাকা তার বন্ধু অামিনুল ইসলামও (২৮) গুরুতর অাহত হয়েছেন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দিনগত রাত সোয়া ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাক চালক পালিয়ে যাওয়ায় তাকে অাটক করা যায়নি। পল্লবীর বাসিন্দা নিহত রুদ্র ধানমন্ডির বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক। তার বাবা ডা. নাজির হোসেন পেশায় হোমিও চিকিৎসক।

রুদ্রের স্বজন মিজানুর রহমান বলেন, তারা (নাজমুল হোসেন রুদ্র-অামিনুল ইসলাম) বনানীতে কাজ শেষে মোটরসাইকেলে পল্লবীর বাসায় ফিরছিলেন। কালশী রোডে পৌঁছলে রং সাইড দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে গুরুতর আহত অবস্থায় রুদ্র ও আমিনুলকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হলে সেখান থেকে রাত সোয়া ৩টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুদ্রকে মৃত ঘোষণা করেন। আমিনুল ঢামেকে চিকিৎসাধীন আছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত রুদ্রের মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর