April 13, 2026, 6:39 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রূপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ধংস্তুপ পরিদর্শনে এমপি খালিদ মাহমুদ চৌধুরী

বিশেষ প্রতিনিধি ॥ মাসউদ রানা ॥

mostbet

২৮ ফেব্রুয়ারি বুধবার সকাল থেকে দিনাজপুরের বিরল পৌর শহরের রবিপুরে রূপালী বাংলা জুট মিলে ভয়াবহ অগ্নিকান্ডের ধ্বংস স্তুপ পরিস্কারের কাজ শুরু হয়েছে। বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপিসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং অগ্নিকান্ডে আহতদের সার্বিক খোঁজ খবর নিয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খালেদা (৩৫), আমেনা (৪০), আপন (২০), মোতাহার (২২), গোলাম মোস্তফা (৪৫), আইয়ুব আলী (২৩), মাজেদা (২৫), রহিমা (৩০), আরজিনা (২৫) ও কোরবান আলী (১৭) আহত অবস্থায় ভর্তি হয়। অবস্থা আশংকাজনক হওয়ায় লিপু (১৮) কে দিনাজপুর এম এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও জামিনি বালা (৪৫) কে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে বদলী করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, আহতদের পর্যাপ্ত চিকিৎসা দেয়া হচ্ছে। দিনাজপুর ও বোচাগঞ্জ ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে চেষ্টা চালায়। গভীর রাত অবধী আগুন পুরোপুরি নিয়ন্ত্রনে আনতে পারেনি ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। অগ্নিকান্ডে অনেক শ্রমিক দ্বগ্ধ হলেও কারো মৃত্যু হয়েছে কি না নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। ঘটনার পরদিন বুধবার বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধূরী এমপি, জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার হামিদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার এ,বিএম, রওশন কবীরসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং অগ্নিকান্ডে আহতদের সার্বিক খোঁজ খবর নেন। মিলের জিএম মোঃ হামিদুর রহমান জানান, মিলে পাট জাত দ্রব্য প্রায় ২০ কোটি টাকার এবং মেশিনারী দ্রব্যাদী প্রায় ২৫০ কোটি টাকার ছিল। এর মধ্যে সম্পূর্ণ পাট জাত দ্রব্যসহ শতকরা ৬০ ভাগ এর উপরে মেশিনারী দ্রব্য ভূস্মিভূত হয়েছে। কর্ণফুলি ইন্সুরেন্স এর প্রতিনিধি কমির উদ্দিন জানান, সার্ভে রিপোর্ট পাওয়ার পর ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যাবে। আগুন পুরোপুরি না নিভে যাওয়া পর্যন্ত ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা সম্ভব না।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর