April 7, 2026, 3:01 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

জাতিসংঘের দাপ্তরিক ভাষা বাংলা করার দাবিতে ইবিতে পদযাত্রা

ইমানুল সোহান, ইবি প্রতিনিধি:

mostbet


“জাতিসংঘে বাংলা চাই” এই স্লোগানকে সামনে রেখে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার দাবিতে এ আয়োজন করা হয়। অনলাইন ভিত্তিক সংবাদ মাধ্যম জাগো নিউজ২৪.কম এর আয়োজনে পদযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা সাড়ে ১১টায় প্রশাসন ভবনের সামনে থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে সমাবেশে মিলিত হয়। জাগো নিউজের ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফেরদাউসুর রহমান সোহাগের সঞ্চালনায় সমাবেশ শুরু হয়। সমাবেশের শুরুতে একুশের কবিতা পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের আবৃত্তি বিষয়ক সংগঠন আবৃত্তি আবৃত্তি এর সদস্য  রিফা। এসময় ভাষা শহীদদের স্বরণে উপস্থিত সকলে এক মিনিট নীরবতা পালন করেন। এরপর অনলাইনে বাংলা ভাষার জন্য ভোটিং কার্যক্রমের উদ্বোধন করা হয়। এসময় আমন্ত্রিত অতিথি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং বিদেশী শিক্ষার্থীরা তাদের ভোট প্রদান করেন।

পরে সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. মোঃ সেলিম তোহা। তিনি বলেন, “আমি জাগো নিউজ২৪ ডটকমকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা এত সুন্দর সাবলীল ও পরিশীলিত কর্মসূচীর মাধ্যমে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে বাংলাকে স্বীকৃতি দেওয়ার জন্য দাবি জানিয়েছে। আমি জাতিসংঘের মহাসচিবসহ সংশ্লিষ্ট সকলের কাছে দাবি জানাচ্ছি বাংলাকে জাতিসংঘের সপ্তম দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য। কারণ বাংলাই পৃথিবীর একমাত্র ভাষা যার প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে রক্তাক্ত ইতিহাস। বাংলাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতি দিলে পৃথিবীর অন্যান্য ভাষার প্রতি সম্মান জানানো হবে।”

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান, প্রফেসর ড. মামুনুর রহমান, প্রফেসর ড. মেহের আলী, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক শাহাদৎ হোসেন আজাৎ, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ বাকী বিল্লাহ, আইন বিভাগের সহকারী অধ্যাপক মোঃ সাজ্জাদুর রহমান টিটু, প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম, ইবি প্রেস ক্লাবের সভাপতি ইকবাল হোছাইন রুদ্র, সাধারণ সম্পাদক আসিফ খান, ইবি সাংবাদিত সমিতির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফারুকসহ বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রীবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/২৮ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর