April 10, 2026, 5:10 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

আইসিসিকে পাত্তাই দিচ্ছেনা বিসিসিআই

স্পোর্টস ডেস্কঃ

mostbet

দীর্ঘদিন পর কলকাতায় আইসিসির বার্ষিক সাধারণ সভা কলকাতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২২ থেকে ২৬ এপ্রিল এই সভা অনুষ্ঠিত হবে। আর তারই জের ধরে ভারতীয় ক্রিকেট বোর্ডকে (বিসিসিআই) আইসিসি অনুরোধ জানিয়েছিল কলকাতায় আইপিএলের একটি ম্যাচের সময় পরিবর্তনের জন্য। কিন্তু আইসিসির সেই অনুরোধকে যেন পাত্তাই দিল না বিসিসিআই।

২২ থেকে ২৬ এপ্রিলের আইপিএলের খেলা চলবে হায়দ্রাবাদ, মুম্বাই, ইনদোর, ব্যাঙ্গালুরু ও জয়পুরে। কলকাতা ১৬ এপ্রিল হোম ম্যাচ খেলার পর আবার খেলবে ৩ মে। আইপিএল এর সূচি অনুযায়ী ওই সময় কলকাতার কোনো হোম ম্যাচ নেই।

এ ব্যাপারে বিসিসিআই এর এক কর্তা জানিয়েছেন, আইসিসি এমন একটা অনুরোধ করেছিল। তারা চেয়েছিল সব সদস্যরা যাতে আইপিএল এর একটি ম্যাচ দেখতে পারে। কিন্তু ওই সময় কোনও হোম ম্যাচ নেই কেকেআর এর ইডেন।
তিনি আরও জানিয়েছেন, আইপিএল এর একটা ম্যাচের সময় এদিক  ও দিক করতে গেলেই পুরো সূচির ওপর প্রভাব পড়বে। যে কারণে এই পরিবর্তন সম্ভব হল না।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর