April 6, 2026, 1:55 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

আজ সারা দেশে বিএনপির বিক্ষোভ

প্রাইভেট ডিটেকটিভ ডেস্কঃ

mostbet

কালো পতাকা কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে আজ সোমবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি।

বিএনপির এই নেতা অভিযোগ করে বলেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালিয়ে দেড় শতাধিক নেতা কর্মীকে আটক করেছে পুলিশ। হামলায় ২৫০ নেতাকর্মীকে আহত হয়েছে। এই হামলার প্রতিবাদে আজ সারা দেশে জেলা ও মহানগরে বিক্ষোভ সমাবেশ করা হবে। ঢাকা মহানগরীতে থানায় থানায় বিক্ষোভ অনুষ্ঠিত হবে।

এর আগে কালো পতাকা কর্মসূচিতে অংশ নিতে শনিবার সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে জড়ো হন বিএনপির নেতাকর্মীরা। পরে কালো পতাকা প্রদর্শন শুরু হলে বাধা দেয় পুলিশ। এর এক পর্যায়ে লাঠিপেটা করে কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। ব্যবহার করা হয় জলকামান। এতে অনেকেই আহত হন।

পরে কার্যালয়ের মধ্যে এক বৈঠক শেষে বের হলেই আটক করা হয় দলটির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল ও কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ কয়েকজনকে।

হামলার বিষয়ে মতিঝিল জোনের ডিসি শিবলি নোমান বলেন, সমাবেশের জন্য বিএনপিকে অনুমতি দেওয়া হয়নি। আদেশ ভঙ্গ করে তারা রাস্তার ওপর কর্মসূচি করছিল। এ কারণে তাদের আটক করা হয়েছে।

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি গত ২২ ফেব্রুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান অথবা নয়া পল্টনে জনসভার অনুমতি চেয়েছিল। কিন্তু পুলিশ অনুমতি না দেয়ার প্রতিবাদে এ কর্মসূচি দেয় বিএনপি।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর