April 8, 2026, 11:39 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

নওগাঁয় গোয়াল ঘরে আগুনে ৪ গরু ও ২ ছাগল পুড়ে ছাই

নওগাঁ প্রতিনিধিঃ

mostbet

নওগাঁর মান্দা উপজেলার তুরক বাড়িয়া পূর্বপাড়া গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে চারটি গরু দু’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার ভোরে ওই গ্রামের জাহের আলীর গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে।

এ ব্যাপারে জাহের আলী জানান, ভোর রাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে। অনেক চেষ্টা করে আগুন নিয়্ন্ত্রণে এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়ালে থাকা চারটি ও দু’টি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান।

জাহের আলী পূর্বপাড়া গ্রামের মৃত জদু প্রামানিকের ছেলে।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর