April 15, 2026, 3:30 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

সুয়ারেজের হ্যাটট্রিক ও মেসির জোড়া গোলে বার্সার বিজয় উৎসব

স্পোর্টস ডেস্কঃ

mostbet

খেলে যাওয়া মেসি ও সুয়ারেজকে দুর্বল জিরোনার বিপক্ষে বিশ্রামে পাঠানোর ইঙ্গিত দিয়েছিলেন বার্সেলোনার কোচ। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে তাদের নামিয়েই প্রতিপক্ষ জিরোনার দুঃস্বপ্ন রচনা করলেন আর্নেস্টো ভালভার্ডে। অার এই ম্যাচে একসঙ্গে জ্বলে উঠলেন লিওনেল মেসি ও লুইস সুয়ারেজ। দারুণ এক হ্যাটট্রিক করলেন উরুগুয়ের স্ট্রাইকার। আর জোড়া গোল করার পাশাপাশি সতীর্থের দুই গোলে প্রত্যক্ষ-পরোক্ষ অবদান রাখলেন দলের সেরা তারকা মেসি।

শনিবার রাতে কাম্প নউয়ে লা লিগার ম্যাচে নবাগত ক্লাবটিকে ৬-১ গোলে উড়িয়ে দিল বার্সেলোনা। স্বাগতিকদের অন্য গোলটি ফিলিপে কৌতিনিয়োর।

যদিও ম্যাচের মাত্র তিন মিনিটে প্রতিপক্ষের ফুটবলার পর্তু গোল করে বার্সা শিবিরকে স্তব্ধ করে দেন। কিন্তু ম্যাচে ফিরতে সময় নেয়নি বার্সা। পাল্টা আক্রমণে সুয়ারেজ দুই মিনিট পরেই দলকে সমতায় ফেরান।

খেলার ৩০ মিনিটে প্রতিপক্ষের জালে বল জড়ান মেসি। এর ছয় মিনিট পর নিজের জোড়া গোল পূর্ণ করেন। আর বিরতির ঠিক আগে সুয়ারেজ আরও একটি গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় স্বাগতিকদের।

দ্বিতীয়ার্ধে ৬৬ মিনিটে এ মৌসুমে রেকর্ড ট্রান্সফারে বার্সায় যোগ দেয়া কুতিনহো আর একটি গোল করেন। আর ৭৬ মিনিটে প্রতিপক্ষের কফিনে শেষ পেরেকটি ঠুকে নিজের হ্যাটট্রিক উদযাপন করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ।

লা লিগায় চলতি মৌসুমে দ্বিতীয় সর্বোচ্চ ২০টি গোল করলেন সুয়ারেজ। আর বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪৪টি গোল করে দলটির ইতিহাসে ষষ্ঠ সর্বোচ্চ গোলদাতার মালিক হলেন তিনি। অপরদিকে এবারের লিগে সর্বোচ্চ ২২তম গোল করলেন মেসি।

লিগে এখন পর্যন্ত ২৫ ম্যাচে ২০ জয় ও পাঁচ ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৬৫। এক ম্যাচ কম খেলা অ্যাতলেটিকো মাদ্রিদ ১০ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

রিয়াল মাদ্রিদ ২৫ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। চতুর্থ স্থানে থাকা ভালেন্সিয়ার পয়েন্ট ২৪ ম্যাচে ৪৬।

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর