April 10, 2026, 5:15 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

গাইবান্ধা-১ আসনে উপনির্বাচনের প্রতীক বরাদ্দ

অনলাইন ডেস্কঃ

mostbet

গোলাম মোস্তফার মৃত্যুতে শূন্য হওয়া গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী চার প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের উপস্থিতিতে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। ফলে আজ থেকে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন বলে জানা গেছে।

জানা গেছে, আওয়ামী লীগ মনোনীত আফরোজা বারী (নৌকা), জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি (লাঙল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জিয়া জামান খাঁন (আম) ও গণফ্রন্টের শরিফুল ইসলাম (মাছ) প্রতীক পেয়েছেন।

এর আগে, গত বছরের ১৯ ডিসেম্বর মারা যান গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য গোলাম মোস্তফা। পরবর্তীতে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আগামী ১৩ মার্চ এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর