April 6, 2026, 6:41 pm

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে  ত্রিমূখী সংঘর্ষে আহত-২০

গৌরনদী প্রতিনিধি 
যাত্রীবাহি দুইটি বাস ও তৈলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষে কমপক্ষে ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় শেবাচিম হাসপাতালে প্রেরণ করেছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা।
শনিবার বেলা সাড়ে এগারটার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার বাটাজোরের বাইচখোলা নামক এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, দূর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের দুইপাশে ১২ কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানযটের সৃষ্টি হয়। ফলে চরম ভোগান্তিতে পরেন দূরপাল্লার যাত্রীরা।
খবর পেয়ে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দীর্ঘক্ষন চেষ্টার পর যান চলাচল স্বাভাবিক করেন।
গৌরনদী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার মোঃ বিপুল হোসেন জানিয়েছেন, যাত্রীবাহি শ্যামলী, এসই পরিবহনের দুইটি বাসের সাথে তৈলবাহী লরির ত্রিমূখী সংঘর্ষ হয়। খবর পেয়ে ১৩ জনকে গুরুত্বর অবস্থায় উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুর রহমান জানিয়েছেন, মহাসড়কের ওপর থেকে দূর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এবিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে।
Share Button

     এ জাতীয় আরো খবর