April 6, 2026, 3:31 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

মধুপুরে টিলা লাল মাটি কাঁটার অপরাধে ৫০হাজার টাকা জরিমানা 

বাবুল রানা মধুপুর টাঙ্গাইল 

mostbet

টাঙ্গাইলের মধুপুর উপজেলাধীন কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মৌজায় গজারীর বন সম্বলিত টিলা লাল মাটি কাঁটার অপরাধে ছালাম নামের এক মাটি ব্যবসায়ীকে ৫০হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

জানা যায়, মঙ্গলবার(৩১ডিসেম্বর) বিকেলে কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর এলাকায় গজারী বনের টিলা জমি থেকে এক্সক্যাভেটর দিয়ে  লাল মাটি কেটে নেওয়া হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া যায় বলে জানান সহকারী কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া। 

সেখানে টিলা কাটার অপরাধে ছালাম নামের এক ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুসারে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন তিনি। 

বলাবাহুল্য সহকারী কমিশনার(ভুমি) রিফাত আনজুম পিয়া মধুপুরে যোগদানের পর থেকেই বিভিন্ন এলাকায় এবং পৌর শহরে অভিযান চালিয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। যেকোনো অনিয়মের সংবাদ পেলেই তিনি রাত নিশির তোয়াক্কা না করে ছুটে যান ঘটনাস্থলে।

তিনি জানান, ফসলি জমি ও পাহাড়ি মাটি কাঁটার রোধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন তিনি। 

Share Button

     এ জাতীয় আরো খবর