April 6, 2026, 11:06 am

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

শার্শায় ৩’শ বিঘা জমি দখলমুক্ত করল উপজেলা প্রশাসন

শহিদুল ইসলাম

mostbet

যশোরের শার্শায় অবৈধভাবে দখলকৃত ৩’শ বিঘা জমি দখলমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্প্রতিবার(১২ ডিসেম্বর)বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহি কর্মকর্তার(ইউএনও) কাজী নাজিব হাসান অভিযান পরিচালনা করে দখলকৃত সরকারী জমি (ধানি) বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে দখল পুনরুদ্ধার করেন।

এসময় উপজেলা সহকারি কমিশনার( ভুমি) নুসরাত ইয়াসমিন সহ উপজেলা কার্যালয়ের কর্মকর্তা- কর্মচারিরা উপস্থিত ছিলেন।

জানাগেছে, উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজায় প্রভাব খাটিয়ে সরকারি, ৯৮.৫৮ একর(ধানি) প্রায় ৩০০ বিঘা জমি দখল করে ৪৭ জন মালিক দখল করে চাষ করে আসছিলো।যা ইতিপুর্বে বেদখল ছিলো। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে অভিযান চালিয়ে দখলকৃত জমি বাঁশের খুঁটি ও লাল পতাকা সম্বলিত ফ্ল্যাগ দিয়ে সীমানা চিহ্নিত করে জমিগুলো দখলমুক্ত করেন।

শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) নাজিব হাসান জানান,সকল ধরনের অনিয়ম ও দখলদারদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যহত থাকবে।

Share Button

     এ জাতীয় আরো খবর