April 10, 2026, 12:56 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সিরাজগঞ্জে স্কুলছাত্রীর লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

mostbet

 

সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় মেঘলা খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে নিজ ঘরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মেঘলার লাশ উদ্ধার করা হয়।

মেঘলা সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার ঝিকিড়া গ্রামের মানিক তালুকদারের মেয়ে ও সিরাজগঞ্জ শহরের সবুজ কানন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্রী। সে দিয়ার ধানগড়ায় মহল্লায় নানার বাড়িতে থাকতো।

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, বুধবার রাতে বাড়িতে কেউ না থাকায় নিজ ঘরে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে মেঘলা।

পরে বাড়ির লোকজন ঘরে জানালা দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই স্কুলছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

অত্র থানার এসআই বলেন, এটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্ত প্রতিবেদনে নিশ্চিত হওয়া যাবে।

প্রাইভেট ডিটেকটিভ/২২ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর