April 9, 2026, 11:20 pm

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় উন্নয়ন প্রকল্পের ভূমি অধিগ্রহন ॥ প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত ॥ তিন ফসলী কৃষি জমিসহ বসতভিটা রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা ॥

কলাপাড়া প্রতিনিধি ॥

mostbet

পটুয়াখালীর কলাপাড়ার চম্পাপুর ইউনিয়নের তিন ফসলী জমিসহ বসতবাড়ি এলাকার জমি অধিগ্রহণের আওতা থেকে বাদ দেয়ার দাবি জানিয়েছেন সেখানকার ৪৯০ কৃষক। এসব মানুষ তাদের কৃষিজমি ও বসতবাড়ি রক্ষায় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। স্বাক্ষরিত কৃষকরা জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে তিন ফসলী জমিতে কোন ধরনের বিদ্যুত প্লান্টসহ শিল্প কারখানা করা যাবে না। কিন্তু বেসরকারি সংস্থা আশুগঞ্জ পাওয়ার প্লান্ট তাদের দেবপুর মৌজার তিন ফসলি অধিগ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। এতে প্রধানমন্ত্রীর নির্দেশনা উপেক্ষিত হচ্ছে এমন দাবী করে এসব কৃষক সরেজমিনে তদন্ত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন।
আবেদনকারী কৃষকরা আরও বলেন, পাশর্^বর্তী ইউনিয়ন ধানখালীতে একই জায়গায় তিনটি বিদ্যুত প্লান্টের কাজ চলছে। তাও তিন ফসলী কৃষি জমিতে। যেখানে রাঙ্গাবালীসহ আশপাশে বসতিহীন অসংখ্য চরাঞ্চল রয়েছে। যেখানে বিদ্যুত প্লান্ট করলে কোন মানুষকে পুনর্বাসনের প্রয়োজন নেই। কিন্তু সেখানে না করে বারবার কেন একই এলাকাকে বেছে নেয়া হচ্ছে? দেবপুর মৌজার কৃষক ফরিদ তালুকদার জানান, তারা ধান ছাড়াও তরমুজ, ডাল জাতীয় শস্যের আবাদ করছেন। করছেন বোরোর আবাদ। ১২ মাসই কোন না কোন ফসল থাকছে জমিতে। কিন্তু কোন ধরনের বাস্তবতা যাচাই-বাছাই ছাড়াই ঘনবসতিপুর্ণ প্রায় পাঁচ’শ পরিবারের বসবাস এলাকায় একটি কয়লা ভিত্তিক থার্মাল পাওয়ার প্লান্ট করার জন্য প্রস্তাবনা দেয়া হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২০ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর