March 24, 2026, 12:20 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সিরিয়ায় আগুন নিয়ে খেলবেন না, আমেরিকাকে রাশিয়া

অনলাইন ডেস্কঃ

 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সিরিয়ায় আগুন নিয়ে না খেলতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার মস্কোতে ভালদাই ক্লাব কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

ল্যাভরভ বলেছেন, সিরিয়াকে ভাঙার ষড়যন্ত্রের বিষয়ে মস্কো উদ্বিগ্ন। মার্কিন আচরণই এই উদ্বেগের উৎস। আমেরিকাসহ কোনো কোনো দেশ সিরিয়া সংকটকে নিজেদের স্বার্থ হাসিলের ক্ষেত্রে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ করেন ল্যাভরভ।

তিনি বলেন, সিরিয়ার দক্ষিণে আত্তানাফ এলাকায় আমেরিকা যে ‘জোন অব কন্ট্রোল’ গড়ে তুলেছে তা অবিলম্বে বন্ধ করতে হবে। সেখানে অবস্থিত রুকবান শরণার্থী শিবিরটি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর জন্য সদস্য নিয়োগের ক্ষেত্র হিসেবে ব্যবহৃত হচ্ছে বলে মস্কো মনে করছে। আমেরিকা সেখানে মানবিক তৎপরতা চালাতে বাধা দিচ্ছে বলে ল্যাভরভ জানান।

রাশিয়ার মস্কোতে বিশ্বের প্রায় ৩০টি দেশের পদস্থ কর্মকর্তা ও চিন্তাবিদদের অংশগ্রহণে আজ থেকে এ সম্মেলন শুরু হয়েছে। এ সম্মেলনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফও অংশ নিচ্ছেন।

Share Button

     এ জাতীয় আরো খবর