April 14, 2026, 10:41 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যৌতুকের ৩ লাখ টাকা না দেয়ায় গোবিন্দগঞ্জে নির্যাতনে গুরুতর আহত গৃহবধূ শাকিলা বেগম

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

mostbet


গাইবান্ধার গোবিন্দগঞ্জে যৌতুকের টাকা না দেয়ায় শাকিলা বেগম (১৯) নামের এক গৃহবধূকে দেবর, শশুর ও শাশুরী নির্যাতন করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শাকিলা বেগম  বর্তমানে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। এঘটনায় থানায় একটি এজাহার দাখিল করা হয়েছে।
এজাহার ও পরিবার সূত্রে জানা যায, উপজেলার শোলাগাড়ী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাকের ছেলে বাদশা মিয়া (২৩) এর সাথে পাশবর্তী দক্ষিণ শোলাগাড়ী গ্রামের শহিদুল ইসলামের মেয়ে মোছাঃ শাকিলা বেগমের সঙ্গে গত ১৮-১০-২০১৭ ইং তারিখে রেজিঃ মুলে বিবাহ হয়। বিবাহের পর থেকেই দেবর, শুশ্বর ও শাশুরীর প্ররোচনায় স্বামী বাদশা মিয়া যৌতুকের ৩ লাখ টাকা শাকিলা বেগমকে তার বাবার কাছ থেকে  আনতে বলে। যৌতুকের টাকা আনতে অস্বীকার করলে স্বামী বাদশা মিয়া সহ দেবর, শশুর ও শাশুরী শাকিলা বেগমকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করতে থাকে। এরই জের ধরে গত ১৫ ফেব্রুয়ারী/১৮ তারিখ সকাল ১১ টার দিকে দেবর রাজা মিয়া ও শাশুরী মোছাঃ আকলিমা বেগমের হুকুমে স্বামী বাদশা মিয়া শাকিলা বেগমের নিকট পূর্বের ন্যায় যৌতুকের ৩ লক্ষ টাকা বাবার বাড়ি থেকে জমি বিক্রি করে আনতে বলে। এতেও সে অস্বীকার করলে স্বামী বাদশা মিয়া সহ দেবর রাজা মিয়া, বাদল মিয়া, শশুর আব্দুর রাজ্জাক ও শাশুড়ী আকলিমা বেগম এক জোট হয়ে লাঠি দ্বারা শাকিলা বেগমকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। মারপিটের সময় শাকিলা বেগমের আত্মচিৎকারে প্রতিবেশী আবু সায়েদ, বুলু শেখ, সোনা মিয়া ও মনজিলা বেগম ঘটনাস্থলে এসে শাকিলা বেগমকে উদ্ধার করে ভ্যানযোগে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করে। বর্তমানে শাকিলা বেগম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১৭ ফেব্রুয়ারি ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর