March 23, 2026, 6:17 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বাংলাদেশে করোনার টিকা প্রদান বিশ্বে সর্ব্বোচ্চ: মার্কিন রাষ্ট্রদূত

অনলাইন ডেস্ক:-

আমেরিকার রাষ্ট্রদূত পিটার ডি. হাস বলেছেন, আমেরিকা একশ মিলিয়ন করোনার টিকা প্রদান উদযাপন করছে, যা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ব্যাপার। বাংলাদেশ ৭৫ শতাংশ জনগোষ্ঠীকে টিকা দিয়েছে, যা বিশ্বে সর্বোচ্চ।

বুধবার নগরীর বঙ্গবন্ধু সড়কের চাষাড়া প্রান্তে অবস্থিত নারায়ণগঞ্জ প্রিপারেটরি স্কুলে শিশুদের করোনা টিকাদান কর্মসূচি পরিদর্শনে এ কথা বলেন তিনি।

এ সময় তার সঙ্গে থাকা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, ডাটা দেখে আমেরিকার রাষ্ট্রদূত বললেন- ঢাকা থেকেও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বেশ এগিয়ে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এলাকায় ইপিআই কর্মসূচীতে আমরা সব সময় এগিয়ে।

তিনি বলেন, আমরা বড়দের শতভাগ করোনার টিকা দিয়েছি। এখন ছোটদের টিকা দেওয়া চলছে। বাচ্চাদেরও শতভাগ টার্গেটের কাছাকাছি আছি। যারা এখনো দেয়নি যেমন পথশিশু অথবা কিছু কিছু কারণে যেগুলো মিস হয়ে গেছে সেগুলি খুঁজে খুঁজে আমরা দিয়ে দেবো। শুধু সিটি কর্পোরেশন এলাকার লোকজন না, সিটির বাইরের লোকজনও এখানে এসে টিকা নিচ্ছেন। আমরা কাউকে না করছি না। সবাইকে টিকা দিচ্ছি।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. এ এফ এম মুশিউর রহমান, যুক্তরাষ্ট্র দূতাবাস, ইউএসএআইডি, জেলা প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

ইউএসএআইডির অর্থায়নে ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সহায়তায় কমিউনিটি হেলথ সিস্টেম স্ট্রেনদেনিং (সিএইচএসএস) প্রকল্পের আওতায় নারায়ণগঞ্জে শিশুদের জন্য করোনা টিকাদান কর্মসূচি বাস্তবায়ন করছে ব্র্যাক।

Share Button

     এ জাতীয় আরো খবর