April 15, 2026, 4:04 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

খালেদা জিয়ার রায়ের প্রতিবাদে ফুলবাড়ীতে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

 

mostbet

মোঃ সামিউল আলম,  দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে বিএনপি’র চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারাদন্ড ও রায়ের প্রতিবাদে
বিএনপি’র এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ ফেব্রুয়ারী) বিকেল ৫ টায় থানা বিএনপি’র
সভাপতি ও উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ খুরশিদ আলম মতির সভাপতিত্বে ফুলবাড়ী নিমতলা মোড়ে বিএনপি’র দলীয় কার্যালয়ে
পুলিশের বাঁধা উপেক্ষা করে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাধারন সম্পাদক মোস্তাক
আহম্মেদ খোকন, উপজেলা যুবদলের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী, সাধারন সম্পাদক আবু সাঈদ, যুগ্ন সাধারন সম্পাদক শিবলী সাদিক, পৌর যুবদলের সভাপতি সাইদুর রহমান, ছাত্র দলের থানা শাখার সভাপতি মাহাবুব হোসেন, সাধারন সম্পাদক জাকিউর রহমান চঞ্চল প্রমূখ। বক্তারা তাদের বক্তব্যে বলেন, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর
বিএনপি’র নেতা-কর্মীদের গুম-খুন, হত্যা সহ মিথ্যে মামলা দিয়ে কারাগারে রাখছে। জনগণ থেকে বিছন্ন হয়ে তাদের পায়ের নিচে মাটি না থাকায় তারা আবারও ষড়যন্ত্র করে ক্ষমতায় যেতে চায়। তারা দুর্নীতিতে সেরা চাম্পিয়ান। নিজ দলের মধ্যেই যারা
ব্যাংক লুট, শেয়ার বাজার লুট করে বুক উঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে তাদের বিচার না করে এই সরকার বিএনপি’কে ধ্বংস করার পায়তারা করছে। এক খালেদা কারাগারে গেলেও লক্ষ খালেদা মাঠে থাকবে। বিএনপি ভয় পায়না। খালেদা জিয়াসহ আটককৃত সকল নেতা-কর্মীর মুক্তির দাবীও জানান বক্তারা।

 

Share Button

     এ জাতীয় আরো খবর