March 23, 2026, 8:02 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

কাজিপুর প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের এস.এস.সি ২০২২ সালের শিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ সরোয়ার। তিনি বর্তমান গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের পূর্বের নাম “গান্ধাইল বেগম আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয়” নামকরণ করার জন্য স্থানীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় সাহেব ও সংশ্লিষ্ট সকলের সহয়তা কামনা করে বলেন বিদ্যালয় স্থাপন কালে সাবেক প্রধানমন্ত্রী শহীদ ক্যাপ্টেন এম.মনসুর আলীর সহধর্মিণী বেগম আমিনা মনসুর এর নামে নামকরণ করা হলেও পরবর্তীতে বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে তারা ষড়যন্ত্র করে বর্তমান গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয় নাম করেন।তাই এখন সময় এসেছে মহিয়সী এই নারীর প্রতি শ্রদ্ধা রেখে আবারও পূর্বের নাম গান্ধাইল বেগম আমিনা মনসুর বালিকা উচ্চ বিদ্যালয় নামকরণ করা হোক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম তালুকদার,সাবেক সহ প্রচার সম্পাদক শওকত আকবর,আইন সম্পাদক আব্দুল লতিফ,বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও গান্ধাইল ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান গোলাম হোসেন,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নজরুল ইত্যাদি মাস্টার,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান,ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুয়েল শেখ,ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সামিদুল ইসলাম এসময় আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির সকল সদস্য,স্থানীয় মুরুব্বি,বিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা মণ্ডলী,আওয়ামী লীগ ও সহযোগী সকল সংগঠনের নেতৃবৃন্দ,বিদায়ী ও সকল ছাত্রীরা।

Share Button

     এ জাতীয় আরো খবর