April 15, 2026, 5:11 am

mostbet
সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

২০ হাজার ইয়াবা সহ একই পরিবারের আটক-৫

সিলেট প্রতিনিধি ঃ
 
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ২০ হাজার পিস ইয়াবাসহ একই পরিবারের পাঁচ সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার উপজেলার মুন্সী টাওয়ার এলাকা থেকে তাদের আটক করা হয়। হবিগঞ্জের পুলিশ সুপার বিধান ত্রিপুরা এ খবর নিশ্চিত করেন।একটি সূত্র জানায়, চট্টগ্রাম থেকে জিপে করে ইয়াবার এ চালান সিলেটে আসছিল।
আটককৃতরা হলেন-সিলেটের কোতোয়ালী থানার গোয়াইপাড়া এলাকার মৃত ছন্দু মিয়ার ছেলে আবুল কালাম (৪৮), তার স্ত্রী মোছা. ফাতেমা (৩৮), মেয়ে রহিমা কালাম রুহী (২১), ছেলে ইমন আহমেদ (২৩) ও তার স্ত্রী শামীমা আক্তার শাম্মী।
পুলিশের দাবি, তাদের কাছ থেকে জব্দ করা ইয়াবার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
এক প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার বিধান ত্রিপুরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি গাড়ি থেকে তাদের আটক করা হয়। তবে চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। পুলিশ গাড়ি তল্লাশি করে ২০ হাজার পিস ইয়াবা পায়।তিনি আরও জানান, আটককৃতদের দাবি, ইয়াবার ব্যাপারে তারা কিছু জানে না। তবে তাদের এ দাবির সঙ্গে কথাবার্তার কোন মিল নেই।
Share Button

     এ জাতীয় আরো খবর