April 15, 2026, 5:11 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কলাপাড়ায় মাদ্রাসা মানেজিং সভাপতি রুহুল আমিনসহ ৪ আসামীকে কারাগারে প্রেরন

কলাপাড়া,পটুয়াখালী প্রতিনিধি

mostbet


পটুয়াখালীর কলাপাড়ায় আক্কেলপুর নূরিয়া দাখিল মাদ্রাসা মানেজিং কমিটির সভাপতি রুহুল আমিন হাওলাদারসহ চার আসামীর জামিন আবেদন না মঞ্জুর করে তাদের জেল হাজতে প্রেরনের আদেশ দিয়েছেন আদালত। রবিবার কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল আদালতের জ্যেষ্ঠ বিচারক মো: মনিরুজ্জামানের আদালত এ আদেশ প্রদান করেন। মামলার অন্যান্য আসামীরা হলো মিরাজ হাওলাদার, সোহাগ ও কেনান।

আদালত সূত্রে জানা গেছে, উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আক্কেলপুর গ্রামের নূরিয়া দাখিল মাদ্রাসায় দীর্ঘদিন ধরে সরকারি পরিপত্র অনুযায়ী ক্লাশ না হওয়ায় সদস্য নূর সাঈদ মৃধা ম্যানেজিং কমিটির এক সভায় সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিক্ষকদের ক্লাশ করার কথা বলেন। অপরদিকে, ওই মাদ্রাসার সভাপতি রুহুল আমিন হাওলাদার সকাল ১০টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ক্লাশ করার কথা বলেন।

এ নিয়ে সভাপতি রুহুল আমিন হাওলাদারের সাথে সদস্য নূর সাঈদ মৃধার অর্ন্তদ্বন্দ চলে আসছে। ২২ জানুয়ারী নূর সাঈদ মৃধা সরকারি পরিপত্র অনুযায়ী ক্লাশ করার জন্য এলাকায় লিফলেট বিতরন করলে ২৩ জানুয়ারী সকাল ১০টার দিকে হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে তার ছেলেসহ ক্যাডাররা নূর সাইদকে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তার দু’হাত এবং দু’পায়ে এলাপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের ভর্তি করে। এতে তার অবস্থার উন্নতি না হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এ ঘটনায় ইসমাইল হোসেন বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর