April 15, 2026, 4:04 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ঘাতক হেলালকে ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষনা

সিলেট প্রতিনিধি ঃ

সিলেটের বিশ্বনাথে দুই সন্তানের জননী স্ত্রী লুবনা বেগম (২৫)’কে গলা কেটে হত্যার নয় দিনেও ঘাতক স্বামী হেলাল মিয়া (৪০) কে গ্রেফতার করতে পারেনি পুলিশ।তবে ঘাতক হেলাল মিয়াকে ধরিয়ে দিতে পারলে পুলিশের পক্ষ থেকে ৫০হাজার টাকা সমমুল্যের একটি আইফোন-৭ পুরস্কার ঘোষণা করা হয়েছে।এই ঘোষণাটি করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান। পাশাপাশি পরিবারের পক্ষ থেকেও নগদ ৫০হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন লুবনা’র ছোট বোনের জামাই মইজপুর গ্রামের মামুন মিয়া।

mostbet

প্রাইভেট ডিটেকটিভের এ প্রতিবেদকের সাথে উভয়ের মোবাইল ফোনে আলাপকালে এই পুরস্কার ঘোষণা করেন। ঘাতক হেলাল মিয়া উপজেলার জানাইয়া উত্তর মুসলা গ্রামের মৃত জহুর আলীর পুত্র। গত ২৫জানুযারি গ্রামের তার চাচাতো ভাই মৃত আকরম আলীর পুত্র নুর উদ্দিন (৪৬) এর বাড়িতে তার স্ত্রী লুবনা বেগম (২৫) কে ডেকে নেয়। তখন লুবনা’র মাও সাথে ছিলেন। নুর উদ্দিনের স্ত্রীর সাথে গল্প চলাকালে হেলাল উদ্দিন স্ত্রী লুবনা বেগম’কে একা অন্য একটি ঘরে ডেকে নিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে গলা কেটে হত্যা করে। হত্যার পর ঘাতক হেলাল মিয়া পালিয়ে যায়।

২৭ জানুয়ারি নিহত লুবনা’র লাশের ময়না তদন্ত শেষে পিতার বাড়ি উপজেলার দেওকলস ইউনিয়নের কাদিপুর গ্রামে দাফন করা হয়। ওইদিন রাতে তার বড় ভাই কামরুল হুদা বাদি হয়ে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং (১৪)। কিন্তু মামলা দায়েরের ৬দিন ও খুনের ৯ দিন অতিবাহিত হলেও ঘাতক স্বামী হেলাল মিয়াকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এনিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। বাদি পক্ষের মধ্যে দেখা দিয়েছে হতাশার পাহাড়। এব্যপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিজানুর রহমান বলেন, হেলাল মিয়াকে গ্রেফতারের জন্য বেশ কয়েকবার অভিযান করা হলেও তাকে পাওয়া যায়নি। তাকে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর