April 9, 2026, 8:42 pm

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

ইসলামপুরে নোয়ারপাড়া ইউনিয়নে নৌকা প্রার্থীকে বিজয়ী করার লক্ষে আওয়ামী লীগের বর্ধিত সভা

লিয়াকত হোসাইন লায়ন,ইসলামপুর(জামালপুর) প্রতিনিধি।। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামালপুরের ইসলামপুর নৌকা প্রার্থী রোমান হাসানকে বিজয় করার লক্ষ্যে নোয়ারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকালে পূর্ব নোয়ারপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুস সালাম। তিনি উন্নয়নের ধারা অব্যহত রাখতে সকলকে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টারের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামাল আব্দুন নাছের বাবুল, ভাইস চেয়ারম্যান আঃ খালেক আকন্দ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মজিবর রহমান শাহজাহান, হাবিবুর রহমান চৌধুরী শাহিন,ত্রাণ বিষয়ক সম্পাদক সালাউদ্দিন শাহ,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএম রেজাউল করিম রেজা মাস্টারের সঞ্চালনায় এতে বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
এসময় বক্তারা আসন্ন সকলেই ঐক্যবদ্ধ হয়ে ১৫ জুন ইউপি নির্বাচনে জননেত্রী শেখ হাসিনার মনোনীত নৌকা প্রার্থী রোমান হাসানকে বিজয় করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এতে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ,ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের সভাপতি সম্পাদক সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Share Button

     এ জাতীয় আরো খবর