April 10, 2026, 2:19 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ
বেনাপোল কাস্টমস হাউজের মধ্য থেকে পরিত্যক্ত ৪টি ওয়ান শুটারগ্যান উদ্ধার।

বেনাপোল কাস্টমস হাউজের মধ্য থেকে পরিত্যক্ত ৪টি ওয়ান শুটারগ্যান উদ্ধার।

মোঃএনামুলহক,বেনাপোল প্রতিনিধি-

mostbet

রোববার সন্ধ্যা ৬ টার পরে কাস্টম হাউজের ভিতরে একটি পরিত্যক্ত রুমে দরজা খুলে৪টি ওয়ানশুটারগান গুলো দেখতে পায় কাস্টমস কর্মকর্তারা। বিষয়টি বেনাপোল থানায় জানালে বেনাপোল পোর্ট থানা পুলিশ ওয়ান শুটারগান চারটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।স্থানীয়রা জানান, রোববার বিকেলে ওই ঘরটিতে হঠাৎ আগুন ধরে যেতে দেখে লোকজন। পরে আগুন নেভানোর জন্য ঘরের দরজা খোলে। ঘরের মেঝেতে চারটি অস্ত্র পড়ে থাকতে দেখেন। বিষয়টি সাথে সাথে কাস্টমসের উর্দ্ধতন কর্মকর্তাদের জানালে উর্দ্ধতন কর্মকর্তা বেনাপোল পোর্ট থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অস্ত্র চারটি উদ্ধার করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভূইয়া বলেন, রোববার বিকালে কাস্টম কর্মকর্তাদের মাধ্যমে জানতে পারি কাস্টমসের একটি পরিত্যক্ত রুমে চারটি ওয়ান শুটার গান পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। তবে কিভাবে এখানে এসব অস্ত্র গুলো আসলো বিষয়টি তদন্ত করা হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর