April 13, 2026, 12:19 am

mostbet
সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

ইয়াবা ব‌্যবসায়ীর আঘা‌তে পু‌লিশ সদস‌্য আহত

কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি::
৩ মে কু‌ড়িগ্রা‌মের চিলমারী‌তে ইয়াবা ব‌্যবসায়ী‌কে আটক কর‌তে গি‌য়ে পু‌লি‌শের এক সহকারী উপপ‌রিদর্শক (এএসআই) আহত হ‌য়ে‌ছেন। ত‌বে এরপরও ছু‌টে যে‌তে পা‌রে‌নি ওই মাদক ব‌্যবসায়ী। শেষ পর্যন্ত ৩০ পিচ ইয়াবাসহ পু‌লিশের কা‌ছে ধরাশায়ী হ‌য়েছে সে। মঙ্গলবার (৩ মে) রাত পৌ‌নে দশটার দি‌কে উপ‌জেলার রমনা ইউ‌নিয়‌নের জোরগাছ বাজা‌রের কা‌ছে এ ঘটনা ঘ‌টে। চিলমারী থানার প‌রিদর্শক (তদন্ত) প্রাণ কৃষ্ণ দেবনাথ এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।
আহত পু‌লিশ সদ‌স্যের নাম রতন। তা‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দেওয়া হ‌য়ে‌ছে। আর অ‌ভিযুক্ত মাদক ব‌্যবসায়ীর নাম নুর আলম পাকড়া (৪৮) । নুর আলম উপ‌জেলার থানাহাট ইউ‌পির সবুজপাড়া গ্রা‌মের মৃত ম‌নির উ‌দ্দি‌নের ছে‌লে।
অ‌ভিযা‌নে অংশ নেওয়া পু‌লিশ সদস‌্যদের বরাত দি‌য়ে পু‌লিশ প‌রিদর্শক প্রাণ কৃষ্ণ দেবনাথ  জানান, মাদক ব‌্যবসায়ী নুর আলম‌কে আটক কর‌তে গে‌লে সে পু‌লিশ সদস‌্য রতন‌কে আঘাত ক‌রে ও ধাক্কা দি‌য়ে ফে‌লে দেয়। এ‌তে ওই পু‌লিশ সদস‌্য আহত হন। ত‌বে অন‌্য পু‌লিশ সদস‌্যরা মি‌লে নুর আলম‌কে আটক কর‌তে সক্ষম হন। প‌রে তা‌কে তল্লা‌শি ক‌রে ৩০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাণ কৃষ্ণ দেবনাথ ব‌লেন, আসা‌মি নুর আলমের বিরু‌দ্ধে মাদক দ্রব‌্য নিয়ন্ত্রণ আই‌নে এবং পু‌লিশ সদ‌স্যের ওপর হামলার অ‌ভি‌যো‌গে মামলা প্রক্রিয়াধীন। তা‌কে বুধবার আদাল‌তে পাঠা‌নো হ‌বে।
Share Button

     এ জাতীয় আরো খবর