March 24, 2026, 1:49 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বেশি ঘুমের কারণে বাড়বে হৃদরোগের ঝুঁকি

স্বাস্থ্য: কম ঘুম যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ঠিক তেমনি বেশি ঘুমও ডেকে আনতে পারে বিপদ। শরীর সুস্থ থাকতে এক জন প্রাপ্ত বয়স্ক মানুষের রোজ ৭-৮ ঘণ্টা ঘুমের প্রয়োজন। ‘ইউরোপিয়ান হার্ট জার্নাল’-এ শীর্ষক গবেষণা পত্রে প্রকাশিত সমীক্ষা অনুসারে, অতিরিক্ত ঘুম স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব ফেলে।

গবেষণা বলছে, যারা প্রতি দিন ৮ ঘণ্টার বেশি ঘুমাচ্ছেন দেখা গিয়েছে, মধ্য বয়সের পর থেকেই তাদের হৃদ্‌যন্ত্রে নানা সমস্যা দেখা দিয়েছে। অনেক দিন ধরে ৮ ঘণ্টার বেশি ঘুম হৃদ্‌যন্ত্রের ক্ষতি করতে পারে। যারা ৬ ঘণ্টার কম ঘুমন, তাদের হৃদ্‌রোগের আশঙ্কা ৫ শতাংশ বেড়ে যায়। কিন্তু যারা ৯ ঘণ্টার বেশি ঘুমান তাদের ক্ষেত্রে আবার হৃদ্‌রোগের আশঙ্কা ৫ শতাংশ বৃদ্ধি পায়। বেশি ঘুমলে হৃদ্‌রোগের আশঙ্কাবৃদ্ধি ছাড়াও অন্যান্য শারীরিক সমস্যারও সৃষ্টি হয়। জেনে নিন সেগুলো কী কী-

স্থূলতা

দিনে যাঁরা ৯-১০ ঘণ্টার বেশি সময় ধরে ঘুমান, তাদের মধ্যে স্থূলতার আশঙ্কা প্রায় ২১ শতাংশ বেশি। তুলনায় দৈনিক গড়ে ৬-৭ ঘণ্টা ঘুমানো ব্যক্তিদের মধ্যে স্থূলতার আশঙ্কা কম।

মানসিক অবসাদ

ঘুম কম হওয়ার কারণেই মূলত অনেকে অবসাদ, উদ্বেগের সমস্যায় ভুগে থাকেন। কিন্তু সমীক্ষা বলছে, প্রায় ১৫ শতাংশ মানুষ বেশি ঘুমের কারণে অবসাদগ্রস্ত হয়ে পড়েন।

মাথা ব্যথা

বেশি ঘুম মস্তিষ্কের সেরাটোনিন হরমোন ক্ষরণকে প্রভাবিত করে। ফলে মস্তিষ্কে হরমোনের ভারসাম্য ঠিক থাকে না। মাথার ভিতরে বিভিন্ন কোষে চাপ সৃষ্টি হয়। যা মাথা ব্যথার অন্যতম কারণ।

Share Button

     এ জাতীয় আরো খবর