March 23, 2026, 11:57 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পিতা পুত্রের মারামারি অবশেষে লাশ হলেন পিতা

সুজা মিয়া,(মিঠাপুকুর)রংপুর প্রতিনিধিঃ

রংপুর মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসনে আজ (২৯ মার্চ) সকালে পারিবারিক কলহের জেরে বিশনাথ
তির্কী(৪২) নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটে।বিশনাথ তির্কী মিঠাপুকুর উপজেলার বলদীপুকুর আবাসনের
বিগলা তির্কীর ছেলে। বিশনাথের মাত্র দুই ছেলে। এলাকাবাসী জানান বিশনাথ তির্কী কম সময় বাড়িতে থাকেন,
তিনি বাইরে শুয়োরের পাল চড়ানোর কাজ করতেন। কয়েকদিন আগে তিনি বাড়িতে আসেন।বাড়িতে প্রায় দিন
তাদের পরিবারের মধ্যে ঝগড়া হতো।গতকালও তার বড় ছেলে পরেশ তির্কী ও পরিবারের লোকদের সাথে ঝগড়া
হয়।এবং আজ সকালে আমরা জানতে পারি বিশনাথ তির্কী মারা গেছেন।তবে কিভাবে মারা গেলেন তা আমরা
সঠিকভাবে বলতে পারবো না। এদিকে বলদীপুকুর বাজারে ২/৩ জন জানান বিশনাথের সাথে তাদের বাজারে
দেখা হয়।সেখানে তারা দেখতে পান বিশনাথ রবিন নামে এক দোকানদারের কাছ থেকে জমিতে কীটনাশক ঔষধ
দেওয়ার কথা বলে ঔষধ কিনে নিয়ে যান।এবং তার কিছুক্ষণ পর তার মৃত্যুর খবর শোনা যায়। তার পরিবারের
বড় ছেলে পরেশ তির্কীর সাথে কথা বললে তিনি জানান আমার বাবার সাথে আমাদের কারো কোনো দন্ধ ছিলো
না।আমার বাবা সকালে স্ট্রোক করে মারা গেছেন।জমিতে কীটনাশক ঔষধ দেওয়ার বিষয়ে বিশনাথের স্ত্রী
সোমারীর সাথে কথা বললে তিনি জানান আমাদের তো একশতকও জমি নেই।তবে কি কারণে তিনি কীটনাশক
ঔষধ কিনেছেন তা আমি বলতে পারবো না। ২ নং রাণীপুকুরের নব নির্বাচিত চেয়ারম্যান ফরহাদ হোসেন (পুটু)কে
এলাকাবাসী জানালে তিনি ঘটনাস্থলে আসেন এবং দুঃখ প্রকাশ করেন।তিনি বলেন গ্রামের লোক সবাই মিলে যে
সিদ্ধান্ত নিবে তার উপর ভিত্তি করে জানানো হবে দাফন করা যাবে কিনা।পরে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করতে
প্রশাসনকে জানান বিষয়টি। পরে মিঠাপুকুর থানা পুলিশ ঘটনাস্থলে আসেন এবং মরদেহ ময়নাতদন্তের জন্য
নিয়ে যান, এখন পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের করা হয়নি।

Share Button

     এ জাতীয় আরো খবর