April 15, 2026, 1:46 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে মহান স্বাধীনতা দিবস উদযাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শফিউল বাশার (তারাকান্দা, ময়মনসিংহ) প্রতিনিধিঃ  ময়মনসিংহের তারাকান্দা সাব-রেজিস্ট্রি কর্তৃক মহান স্বাধীনতা দিবস উদযাপন ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

mostbet
সূর্য উঠার পূর্বেই  তারাকান্দা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্যে দিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সম্মান প্রদর্শন করেন সাব-রেজিস্ট্রারসহ সকল স্টাফবৃন্দ, উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গ।
পুষ্পার্পণ শেষে সকাল ১০ ঘটিকা থেকে তারাকান্দা সাব-রেজিস্ট্রি অফিসে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম ও স্বাধীনতা শীর্ষক আলোচনা  সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। জনাব মাহ্ফুজুর রাহমানের সভাপতিত্বে ও মফিজ উদ্দিন তালুকদারের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন অত্র অফিসের দলিল লেখক সমিতির সভাপতি জনাব বিল্লাল হোসেন সরকার, সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক সরকার,  অত্রাফিসের সাবেক অফিস সহকারী জনাব আব্দুল বারেক সরকার, নকল নবীশ সুলতানা আক্তার ঝিনুকসহ অন্যান্য সদস্যরা বক্তব্য প্রদান করেন। বঙ্গবন্ধুর আদর্শ ধরে রাখতে এবং স্বাধীনতার চেতনাকে জাগ্রত করতে সকল অপশক্তিকে রুখতে সকলকে একতাবদ্ধ থাকতে হবে প্রত্যোকের বক্তব্যে এমনটিই উঠে আসে। আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। পরিশেষে সভাপতি মহোদয় মুক্তিযুদ্ধের চেতনাকে ধরে রাখার আহব্বান ও সকলের সুস্বাস্থ্য কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করেন।
Share Button

     এ জাতীয় আরো খবর