April 14, 2026, 12:55 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

কাল থেকে শুরু হচ্ছে জাতীয় সবজি মেলা

নিজস্ব প্রতিবেদক:রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) চত্বরে আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে তিন দিনব্যাপী জাতীয় সবজি মেলা ২০২২। কৃষি মন্ত্রণালয় আয়োজিত ৬ষ্ঠবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এ মেলা চলবে আগামী ২ মার্চ পর্যন্ত।

mostbet

প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় ৫২টি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল থাকবে।

আজ রোববার সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাতীয় সবজি মেলা ২০২২ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মেলার বিস্তারিত তুলে ধরেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম।

সচিব বলেন, এ বছর জাতীয় সবজি মেলার প্রতিপাদ্য হচ্ছে- ‘নিরাপদ সবজি চাষ, স্বাস্থ্য পুষ্টি বারো মাস’। কাল বিকেলে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক মেলার উদ্বোধন করবেন। মেলা উদ্বোধনের আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে কেআইবি চত্বর একটি মানব উদ্দীপন বন্ধন অনুষ্ঠিত হবে। পরে কেআইবি অডিটোরিয়ামে ‘পুষ্টি নিরাপত্তা ও কৃষি রূপান্তরে সবজির অবদান’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

সচিব বলেন, ২০২০ সালের জানুয়ারি মাসে পঞ্চমবারের মেলার আয়োজন হয়েছিল। ওইবার মেলায় অংশ নিয়েছিল ৬৫টি স্টল ও তিনটি প্যাভিলিয়ন। তিন দিনের মেলায় বিক্রি হয়েছিল ৩০ লাখ টাকার সবজি।

সংবাদ সম্মেলনে বিগত কয়েক বছরে সবজির উৎপাদন চিত্র তুলে ধরে কৃষি সচিব বলেন, বিগত ১২ বছরে সবজির উৎপাদন প্রায় সাত গুণ বেড়েছে। জাতিসংঘের কৃষি ও খাদ্য সংস্থার তথ্য মতে, সবজি উৎপাদনে বাংলাদেশ এখন বিশ্বের তৃতীয় অবস্থানে। এ তালিকায় চীন প্রথম ও ভারত দ্বিতীয়। কৃষিখাত থেকে জিডিপির ১৩ দশমিক ২৯ শতাংশ আসে। দেশে এখন চাষাবাদ হয় ১০০ প্রজাতির সবজি।

পিডিনিউজ টোয়েন্টিফোর/মেহেদী হাসান

Share Button

     এ জাতীয় আরো খবর