April 15, 2026, 5:23 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

রাজশাহীতে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

mostbet

ডিটেকটিভ নিউজ ডেস্ক

রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় ট্রাক চাপায় নূরুল ইসলাম (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে কাশিয়াডাঙ্গার পেট্রোল পাম্পের অদূরে এ ঘটনা ঘটে। নিহত নূরুল ইসলাম মহানগরীর রাজপাড়া থানার বেড়াপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের ছেলে। মহানগরীর রাজপাড়া থানার ওসি হাফিজুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, নূরুল মোটরসাইকেলে করে বাড়ি থেকে রাজশাহী শহরের দিকে যাচ্ছিলেন। পথে তিনি কাশিয়াডাঙ্গা এলাকায় আসলে ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে যান। মুহুর্তের মধ্যে এ সময় চাঁপাইনবাবগঞ্জগামী একটি বালুবাহী ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে গেছেন চালক ও ড্রাইভার। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় থানায় মামলা হবে বলেও জানান রাজপাড়া থানার এই পুলিশ কর্মকর্তা।

Share Button

     এ জাতীয় আরো খবর