April 20, 2026, 6:29 pm

সংবাদ শিরোনাম
কাজের প্রলোভন দেখিয়ে অপহরণ, ৭ দিন পর ৩ যুবক উদ্ধার হিলিতে আধিবাসী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে এসএসসি’র দোয়া ও বিদায় অনুষ্ঠান মরিচের লাল রং মুছে গেলে যা থাকে এক্সিম ব্যাংকের প্রতারণার শিকার জামাল কন্সট্রাকশন কোম্পানির প্রোপাইটর ভোলায় গৃহবধূর মৃত্যু, শিশুর তথ্যে আটক ১ বাঙ্গালহালিয়া ছাগলখাইয়াতে শ্মশানের পাশে পড়ে ছিলো নবজাতক শিশু, উদ্ধার করল পথচারী যশোরে মাদকসহ ৫ কারবারি আটক চিলমারীর “কড়াই বরিশাল চরে” মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত. হয়েছে সংরক্ষিত ধানের ক্ষতি কমাতে স্মার্ট আল্ট্রাসনিক প্রযুক্তি উদ্ভাবন চৌদ্দগ্রাম প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত

কাজী নজরুল ইসলাম কলেজের সামনে মৃত্যু ফাঁদ!

লোটাস আহমেদ শুভ, যশোর প্রতিনিধি ঃঃ

mostbet

 

 

যশোরে একই স্থানে প্রায়ই ঘটে চলে সড়ক দুর্ঘটনা। এক মাস পার না হতেই একই জায়গায় তিন তিনটি দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তিনজন। এতে হতাহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানটি যশোর সদরের কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে রাস্তা। এই জায়গাটি যেন মৃত্যু ফাঁদ!

শনিবার সন্ধ্যায় ট্রাকের সাথে থ্রি হুইলারের সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো সাতজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন যশোর সদর হাসপাতালে ভর্তি আছেন।

নিহতরা হলেন, ঝিনাইদহের আরিপপুর এলাকার আব্দুল মোতালেবের ছেলে থ্রি হুইলার চালক রুহুল আমিন (৩২), আব্দুল কাদেরের ছেলে ইউসুফ আলী (৪০)। আহতরা হলেন, একই গ্রামের মোনায়ার হোসেন (৫৬) ও আব্দুল বারেকের ছেলে সোহবার হোসেন (৪৫)।

আহত সোহরাব জানান, শনিবার বিকালে পিকনিকের গাড়ি ভাড়া করতে থ্রি-হুইলার যোগে হতাহতরা ৯ জন যশোরে আসেন। সন্ধ্যায় তারা ফিরে যাচ্ছিলেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলম ডিগ্রি কলেজের সামনে আসলে পিছন একটি মালবাহী ট্রাকের সাথে তাদের থ্রি-হুইলারে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ইউসুফ আলীর মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহত থ্রি হুইলার চালক রুহুল আমিন (৩২), মোনায়ার হোসেন (৫৬) ও সোহবার হোসেনকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টা ১৫ মিনিটে থ্রি হুইলার চালক রুহুল আমিনের মৃত্যু হয়।

জরুরী বিভাগের ডাক্তার জসীম উদ্দীন জানান, আহত দুইজনের অবস্থা গুরুতর। তাদের সার্জারি ওয়ার্ডে প্রেরণ করা হয়েছে।

একই স্থানে চলতি মাসের ৪ তারিখ বাস উল্টে খাদে পড়ে। এই ঘটনায় প্রায় ২০ জন আহত হয়েছিলেন।
আহতদের মধ্যে তিনজন যশোর সদর হাসপাতালে ভর্তি হয়েছে। তার হলেন, যশোর শহরের চুরিপট্টি এলাকার মৃত বসির আহমেদের ছেলে হাসিবুর রহমান (২৩), সাতক্ষিরার আশাশুনী উপজেলার লাস্করি খাজুরা গ্রামের অভয়া চন্দ্র মিস্ত্রির ছেলে নিরাপদো মিস্ত্রি (৬৮) ও তার স্ত্রী কবিতা (৫৫)।

এর আগে ২৪ নভেম্বর বুধবার মোটরসাইকেল ও বাসের সংঘর্ষে আল আমিন নামের এক যুবকের মৃত্যু হয়। আল আমিন চৌগাছা উপজেলার চাঁনপুর গ্রামের খোকনের ছেলে।

আল-আমিন মোটরসাইকেল চালিয়ে বারীনগর বাজার থেকে চুড়ামনকাটির দিকে আসছিলেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলাম ডিগ্রি কলেজের সামনে আসলে বিপরীত মুখি একটি বাসের সাথে ধাক্কা লাগে। এসময় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Share Button

     এ জাতীয় আরো খবর