March 23, 2026, 9:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন।

কারিগরি শিক্ষাকে ধ্বংস করতে একশ্রেণির অসাধু ব্যক্তিরা অপচেষ্টা শুরু করেছেন। চার বছরের ডিপ্লোমা কোর্সকে সংক্ষিপ্ত করে দুই বছর করা হচ্ছে। যার প্রধান ভূমিকা পালন করছে শিক্ষা মন্ত্রণালয়। এই প্রক্রিয়া বন্ধসহ চার দফা দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইডিইবি) ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক মো. শামসুর রহমান এমন অভিযোগ করেন।

তিনি বলেন, যেখানে দেশের যুবসমাজকে কর্মমুখী শিক্ষায় শিক্ষিত করতে কারিগরি শিক্ষাকে বেশি গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেখানে শিক্ষা মন্ত্রণালয়ের এক শ্রেণির অসাধু কর্মকর্তা কারিগরি শিক্ষাকে ধ্বংসের মুখে ফেলে দিচ্ছেন।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে কারিগরি কলেজে চার বছরের ডিপ্লোমা কোর্স চলমান রয়েছে। এই কোর্সের গুরুত্ব দেশ-বিদেশেও অনেক। অনেকে ডিপ্লোমা কোর্স শেষ করে বিদেশে ক্যারিয়ার করার সুযোগ পাচ্ছেন। অথচ সেই ডিপ্লোমা কোর্সে ভর্তির ক্ষেত্রে সময়সীমা শিথিল করে সেটাকে দুই বছর করা হয়েছে। ফলে সব জায়গায় এর গুরুত্ব কমে যাবে। শিক্ষার্থীরাও কারিগরিতে পড়ার আগ্রহ হারাচ্ছে। এমন নেতিবাচক কাজের জন্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধান ভূমিকা পালন করছেন বলেও অভিযোগ করা হয়।

প্রকাশ দেব

Share Button

     এ জাতীয় আরো খবর