April 7, 2026, 2:23 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ঈদের বন্ধেও ভারত থেকে এলো অক্সিজেন

বেনাপোল  থেকেএনামুলহকঃ

mostbet

 

বিশেষ ব্যবস্থায় ঈদ ছুটির মধ্যে বুধবার বিকালে  বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি করা হয়েছে ১৭৯ টন ৫০০ কেজি অক্সিজেন।দেশে চিকিৎসা ক্ষাতে অক্সিজেন চাহিদা বাড়াই  বাংলাদেশের তিনজন আমদানি কারক ৯টি ট্রাংকারে এ অক্সিজেন আমদানি করেন।

আমদানি কারকেরা হলেন, বাংলাদেশের এক্সপেট্রা অক্সিজেন, লিন্ডে বাংলাদেশ ও পিউর অক্সিজেন।
এর আগে সরকারী এক নির্দেশনায় ঈদ ছুটির মধ্যে প্রয়োজন হলে অক্সিজেন আমদানি ব্যবস্থা সচল রাখার নিদেশনা দেওয়া হয়েছিল বন্দরে।
বেনাপোল কাস্টমস হাউজের সহকারী কমিশনার কল্যান মিত্র জানান, অক্সিজেন বাহী ট্যাংক বেনাপোল বন্দরে পৌছানো মাত্র দ্রুত কাগজ পত্রের আনুষ্ঠানিকতা সম্পূণ করে খালাস দেওয়া হয়েছে। ঈদ ছুটির মধ্যে অক্সিজেন সহ জরুরী সামগ্রী আমদানিতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতায় কাস্টমস সব সময় প্রস্তুত রয়েছে।
বেনাপোল সিঅ্যান্ডএফ স্টাফ এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাজেদুর রহমান জানান, বাংলাদেশ এবং ভারত অংশে বন্দর ও কাস্টমসের কমকতা,কমচারী এবং ব্যবসায়ীদের আন্তরিক সহযোগীতায় ঈদের দিন অক্সিজেন আমদানি সম্ভব হয়েছে।
বেনাপোল বন্দরের সহকারী পরিচালক(ট্রাফিক ) সঞ্জয় বাড়ই জানান, মঙ্গলবার থেকে শুরু হয়েছে ৪ দিনের ঈদ ছুটি। তবে দেশে করোনা পরিস্থিতির কারনে প্রধান মন্ত্রীর নির্দেশ ছিল জরুরী অক্সিজেন আমদানির জন্য  বন্দর খোলা রাখার। অক্সিজেনের চালান গ্রহনের জন্য ছুটির মধ্যেও বন্দর ২৪ ঘন্টা খোলা রয়েছে।
Share Button

     এ জাতীয় আরো খবর