April 8, 2026, 4:54 am

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

ফেসবুকে পিস্তলের ছবি পোস্ট, যুবক আটক

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিদেশি পিস্তলের ছবি পোস্ট করে আটক হয়েছেন মনির খান সবুর নামে এক যুবক। শনিবার তাকে উপজেলার বগডহর গ্রাম থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, মনির খান সবুর তার এলাকায় ‘উগ্র’ হিসেবে পরিচিত। তিনি প্রায়ই ফেসবুকে বিভিন্ন ধরনের বিদেশি আগ্নেয়াস্ত্রের ছবি পোস্ট করেন। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ভীতি কাজ করত। শনিবার বিষয়টি পুলিশকে জানানোর পর পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
নবীনগর থানার ওসি আমিনুর রশীদ বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে আটকের সময় সঙ্গে কিছু পাওয়া যায়নি। আটকের পর তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, গুগল থেকে সার্চ করে ওইসব বিদেশি অস্ত্রের ছবি তিনি ফেসবুকে দেন।

তিনি আরও বলেন, সবুরের স্বভাব-চরিত্র খারাপ। সে ফেসবুকে আগ্নেয়াস্ত্রের ছবি দিয়ে জনমনে আতঙ্ক ছড়িয়েছে। রোববার তাকে আদালতে পাঠানো হবে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর