April 10, 2026, 12:28 am

সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৬

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদিপুকুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫ জন। যাদের ৫ জনের অবস্থা গুরুতর।

রোববার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বদলীপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুর জোহা এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাস সেলফি রংপুরের দিকে যাচ্ছিল। সেসময়, রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল যাত্রীবাহী বাস জোয়ানা। এসময়, দু্টি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায় বাস। এতে ঘটনাস্থলে মারা যান ৬ জন।

পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পুলিশ সদস্যরা আহত ১৫ জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে, এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খাদে পড়া বাস দুটিকে উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর