April 7, 2026, 8:18 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

আত্মসমর্পণ করলেন জুমা

আন্তর্জাতিক  ডেস্কঃঃ

mostbet

 

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমা দেশটির পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। সাবেক এই নেতাকে আদালত অবমাননার দায়ে ১৫ মাসের কারাদণ্ড দেয়া হয়।

পুলিশের এক মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে বুধবার তিনি নিজেকে পুলিশের হাতে তুলে দিয়েছেন। সর্বোচ্চ আদালতকে অবজ্ঞা করায় এই শাস্তি দেয়া হয় দুর্নীতির দায়ে অভিযুক্ত জ্যাকব জুমাকে। তিনি নিজ বাসভবনের কাছের থানায় আত্মসমর্পণ করেন।

পুলিশের মুখপাত্র লিরাল্ডজু থেম্বা এক বিবৃতিতে নিশ্চিত করেছেন, জুমা পুলিশ হেফজাতে ছিলেন। সাংবিধানিক আদালতের রায় মেনে চলতে সাবেক প্রেসিডেন্ট এ পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

এদিকে, পৃথক এক বিবৃতিতে দক্ষিণ আফ্রিকার সংশোধন পরিষেবা বিভাগ জানিয়েছে, জুমাকে এস্টকোর্ট কারেকশনাল সেন্টারে ভর্তি করা হয়েছে।

এর আগে রোববার জুমা আত্মসমর্পণের জন্য অস্বীকৃতি জানালে বুধবার মধ্যরাত পর্যন্ত সময়সীমা বেঁধে দেয় কর্তৃপক্ষ। এ আদেশের বিরুদ্ধে জুমার সমর্থকেরা বিক্ষোভ করেন।

৯ বছর ক্ষমতায় থাকার পর ২০১৮ সালে নিজের দলের থেকেই ক্ষমতাচ্যুত হন জুমা। তবে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেছেন মহামারির মাঝে এই বয়সে তাকে কারাদণ্ড দেয়া মৃত্যুদণ্ডের শামিল। দক্ষিণ আফ্রিকায় কোনো রাজনৈতিক নেতার জেলে যাওয়া এটাই প্রথম।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর