April 10, 2026, 4:07 am

mostbet
সংবাদ শিরোনাম
সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ

সরিষাবাড়ীতে যৌতুকের কারনে গৃহবধূকে হত্যার অভিযোগ

সরিষাবাড়ী (জামালপুর) সংবাদদাতা ::
জামালপুরের সরিষাবাড়ীতে সোমা আকতার (২৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার সন্ধায় উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামে তার শ্বশুরবাড়ি থেকেই লাশ উদ্ধার করা হয়। যৌতুকের কারণে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন সোমাকে হত্যা করেছে বলে তাঁর বাবা অভিযোগ করেছেন। সোমা আকতার উপজেলার ভাটারা ইউনিয়নের চর হরিপুর গ্রামের আল আমিনের স্ত্রী ও একই এলাকার গোলাম রব্বানির মেয়ে। এ ঘটনায় নিহতের বড় ভাই জুয়েল মিয়া বাদী হয়ে শুক্রবার রাতে থানায় মামলা করেন।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, চর হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস পিয়ন আল আমিনের সাথে পাঁচ বছর আগে সোমা আকতারের বিয়ে হয়। তাদের সংসারে ছোট একটি মেয়ে ও ছেলে রয়েছে। আল আমিন মাদক সেবন ও জুয়া খেলায় আসক্ত ছিলো। এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে যৌতুকের দাবিতে সোমার ওপর নির্যাতন চালাতেন স্বামী ও তাঁর পরিবারের লোকজন। শক্রবার বিকালে আল আমিন যৌতুক দাবি করে সোমাকে তাঁর বাবার বাড়ী থেকে টাকা নিয়ে আসতে বলেন। এতে সোমা রাজি না হলে স্বামী আল আমিন তাঁকে মারধর করে। এ সময় সোমা অসুস্থ হয়ে মারা যায়। পরে স্বামী ও তাঁর পরিবারের লোকজন সোমার মুখে বিষ ঢেলে দিয়ে  সোমা বিষ খেয়ে মারা গেছে বলে তার বাবার বাড়ীতে জানায়। এদিকে পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গোলাম রব্বানী বলেন, মেয়ের জামাই মাদক সেবন ও জুয়া খেলে টাকা নষ্ট করতো। বিভিন্ন সময় যৌতুকের জন্য তাঁর মেয়েকে স্বামী, শশুড় ও শাশুড়ি শারীরিক ও মানুষিকভাবে নির্যাতন করে। যৌতুকের টাকা দিতে না পারায় সোমাকে পিটিয়ে হত্যা করে মুখে বিষ ঢেলে দেওয়া হয় বলে তিনি অভিযোগ করেন।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক  জানান, এ ঘটনায় নিহতের বড় ভাই জুয়েল মিয়া শুক্রবার রাতে স্বামী আল আমিন, শশুড় রহম মন্ডল ও শাশুড়ি ময়না বেগমের বিরুদ্ধে আত্বহত্যা প্ররোচনা মামলা করেছেন। ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক থাকায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শনিবার সকালে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হবে বলে তিনি জানান।
Share Button

     এ জাতীয় আরো খবর