April 7, 2026, 4:07 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কলাবাগানে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

রাজধানীর কলাবাগান থেকে গ্রিন লাইফ হাসপাতালের চিকিৎসক কাজী সাবিরা রহমান লিপির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে কলাবাগানের ৫০/১ ফাস্ট লেনে নিজ বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, কাজী সাবিরা রহমান গ্রিন লাইফ হাসপাতালের রেডিওলজি বিভাগের চিকিৎসক ছিলেন। নিহতের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। এই চিকিৎসককে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) শাহেন শাহ মাহমুদ জানান, যে বাসায় ওই চিকিৎসক থাকেন, সেখানে আরও দুটি রুম সাবলেট দেয়া আছে। ওই চিকিৎসকের পিঠ ও গলায় জখমের চিহ্ন আছে। এঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে পুলিশ।

নিহতের স্বজনেরা জানান, সকাল এগারটার দিকে, ঘরে আগুন লাগার খবর পান। এ সময় সেখানে সাবিরার মরদেহ দেখতে পান তারা। ফ্লাটের তিনটি কক্ষের মধ্যে একটিতে তিনি একাই থাকতেন। বাকি দুটি কক্ষ সাবলেট ভাড়া দিয়েছিলেন।

তার এক ছেলে ও এক মেয়ে আছেন, তারা থাকেন গ্রিন রোডে তাদের নানীর বাসায়। তার স্বামী শামসুর আজাদ একটি সরকারি ব্যাংকের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। থাকেন শান্তিনগরে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর