March 24, 2026, 5:01 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

ঝুঁকি কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করছে সরকার

ডিটেকটিভ ডেস্কঃঃ

করোনার ঝুঁকি যতটা সম্ভব কমিয়ে সরকার শিক্ষাপ্রতিষ্ঠান খোলার চেষ্টা করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সকালে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল অনুষ্ঠানে আবারও এই কথা জানান তিনি।

তবে ঠিক কবে নাগাদ খোলা সম্ভব হবে তা নিশ্চিত করেননি শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আগামী ১৩ জুন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক খুলে দেয়ার চেষ্টা চলছে। এছাড়া শিক্ষার্থীদের টিকাদান সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে। এর আগে শিক্ষাপ্রতিষ্ঠান না খুললেও অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

এর আগে ২৬ মে করোনা পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি আরো এক দফা বাড়ানো হয়েছে। আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গত বছর ৮ মার্চ দেশে করোনা রোগী শনাক্ত হওয়ার পর ওই বছর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। দফায় দফায় তা বাড়িয়ে আগামী ২৯ মে পর্যন্ত ছুটি ঘোষণা করা হয়। এবার ২৯ মে থেকে ১২ জুন করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর