April 7, 2026, 10:13 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সাংবাদিক রোজিনার মামলা প্রত্যাহার হবে কিনা, যা বললেন আইনমন্ত্রী

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

সাংবাদিক রোজিনা ইসলাম জামিন পেয়েছেন।  তার বিরুদ্ধে দায়ের হওয়া অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টের মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

এ বিষয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না।  যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

রোববার সকালে গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রায় ছয় ঘন্ট আটকে রেখে হেনস্তা ও নির্যাতনের পর গত ১৭ মে মধ্যরাতে স্বাস্থ্য সেবা বিভাগ রোজিনা ইসলামের বিরুদ্ধে দণ্ডবিধি ও অফিশিয়াল সিক্রেটস অ্যাক্টে শাহবাগ থানায় মামলা করে।  সে মামলায় আজ তিনি জামিন পেয়েছেন।

তার মামলা প্রত্যাহার হবে কিনা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, মামলা প্রত্যাহারের দায়িত্ব আইন মন্ত্রণালয়ের না। যারা মামলা করেছেন তাদের দায়িত্ব আর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

আনিসুল হক বলেন, মামলা প্রত্যাহার বড় কথা না।  তদন্ত করে যদি নির্দোষ প্রমাণ হয় আর অন্য কেউ দোষী হয় তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে।  তদন্তের ওপর আস্থা রাখতে বলেন মন্ত্রী।

সাংবাদিক সুরক্ষা আইন নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সাংবাদিক সুরক্ষা আইন এবং গণমাধ্যমকর্মী আইন নিয়ে কোনো খসড়া সাংবাদিকদের পক্ষ থেকে তার মন্ত্রণালয়ে পাঠানো হলে তিনি তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে সে বিষয়ে কথা বলবেন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর