April 7, 2026, 10:14 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ভারত সরকারকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠালো বাংলাদেশ সরকার

ইয়ানূর রহমানঃঃ

mostbet

ভারতে করোনার ভয়াবহতায় সহযোগিতা হিসাবে জরুরি ওষুধ ও
চিকিৎসা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।

মঙ্গলবার (১৮ মে) দুপুরে বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট দিয়ে ৪টি কাভার্ড
ভ্যানে ২৬৭২ কার্টুন ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে।
এসময় কাভার্ড ভ্যানে ক্যাপসুল ও ট্যাবলেট ৮২৪ কার্টুন, হ্যান্ড
স্যানিটাইজার ৫০০ কার্টুন ও ইনজেকশন ১৩৪৮ কার্টুন ছিল।
এরমধ্যে, ক্যাপসুল, ট্যাবলেট, হ্যান্ড স্যানিটাইজার, ইনজেকশন, পিপিই সহ
মোট ১৮ প্রকারের ওষুধ রয়েছে।

এসেনসিয়াল ড্রাগ কোম্পানি লিঃ এর  অফিসার মোঃ আবু তাহের বলেন, ৪টি গাড়িতে
প্রায় ২০ কোটি টাকা মূল্যের করোনা চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ও চিকিৎসা
সরঞ্জার রয়েছে।
বেনাপোল সিএন্ডএফ এজেন্ট রবি ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী রবিউল ইসলাম
রবি জানান, কাস্টমস ও বন্দরে কাগজপত্রর আনুষ্টানিকতা শেষ করে বেলা ৪ টার
সময় ট্রাকগুলো ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে।

এসময় পেট্রাপোল বন্দরে কোলকাতায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি
হাইকমিশন তৌফিক হাসান ও ভারতের কাস্টমসের ডেপুটি কমিশনার শিপ সাগর
উপস্থিত ছিলেন। এছাড়া বেনাপোল স্থলবন্দর  এর উপপরিচালক আব্দুল জলিল  ও
বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলী সহ ভারতে সীমান্তরক্ষী
বাহিনীর বিএসএফ সদস্যরাও উপস্থিত  ছিলেন।
উল্লেখ্য, এর আগে গত ৬ মে ১০ হাজার পিস রেমডেসিভির ইনজেকশন ভারত সরকারকে
উপহার দেয় বাংলাদেশ সরকার।

Share Button

     এ জাতীয় আরো খবর