April 7, 2026, 1:01 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এবার ঢাকামুখী যাত্রীদের চাপ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

ঈদের আগের দিন বৃহস্পতিবার পর্যন্ত স্বজনদের সঙ্গে ঈদ করতে করোনা মহামারী আর সরকারী বিধি নিষেধ উপেক্ষা করে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষের জনস্রোত অব্যাহত ছিল মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে। ঈদের পরদিন শনিবার তেমনিভাবে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে আগেভাগেই রাজধানী ঢাকার কর্মস্থলে ফিরতে শুরু করেছেন তারা।

অন্যদিকে ঈদের আগে বাড়ি ফিরতে না পারা অনেক যাত্রী আবার ঈদের পরদিন শনিবারও বাড়িতে ফিরছেন। এতে শিমুলিয়া-বাংলাবাজারে উভয়মুখী যাত্রীদের চাপ দেখা দিয়েছে।

বিজিবির চেকপোস্ট, পুলিশের কড়াকড়ির পরও বিভিন্নভাবে ঘাটে আসছে মানুষ। যাত্রীদের ঘাটে আসতে নিরুৎসাহিত করা হলেও কিছুই শুনছেন না তারা। স্বাস্থ্যবিধি মানতে ও সামাজিক দূরত্ব মেনে চলতে ঘাট এলাকায় নিয়মিত মাইকিং করা হলেও যাত্রীরা তা আমলে নিচ্ছেন না। সামাজিক দূরত্ব মানা দূরে থাক অধিকাংশ যাত্রীর মুখে মাস্কও নেই।

এদিকে যাত্রীর পাশাপাশি শিমুলিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে ছোটবড় যানবাহন। এসব যাত্রী ও যানবাহন পারাপারে নৌরুটে বর্তমানে ১৬টি ফেরি সচল রয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, যাত্রী ও পরিবহন পারাপারে নৌরুটে বর্তমানে ডাম্প, রোরো ও মাঝারি আকৃতির ১৬টি ফেরি চলাচল করছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর